সাইবার আক্রমণের শিকার কয়েক লাখ ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে কয়েক লাখ ওয়েবসাইট বড় ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে। উচ্চপ্রযুক্তি ব্যবহারকারী অপরাধীরা (সাইবার ক্রিমিনাল) বিশেষ ব্যবস্থায় বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা ভেঙে নিজেদের ওয়েবসাইটের লিংক তৈরির মাধ্যমে এই আক্রমণ চালায়। ওইসব ওয়েব লিংক ব্যবহার করার সময় ইন্টারনেট ব্যবহারকারীদের কম্পিউটার বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়।তবে নিরাপত্তা-গবেষকেরা বিভিন্ন উপায়ে দ্রুত ওই সাইটগুলো বন্ধ করতে সক্ষম হন বলে বিবিসির এক খবরে জানা গেছে।ওয়েবসেনস নামের একটি সিকিউরিটি প্রতিষ্ঠান গত ২৯ মার্চ থেকে এই আক্রমণের বিষয়টি নজরে রাখে। প্রথমদিকে ২৮ হাজার সাইট আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আরও অনেক বেশিসংখ্যক সাইট আক্রমণের শিকার হয়।ওয়েবসেনস এই আক্রমণকে লিজামুন অ্যাটাক নামে অভিহিত করেছে। আর সাইবার ক্রিমিনালদের এই ভুয়া সফটওয়্যারটির নাম উইনডোজ স্ট্যাবিলিটি সেন্টার।এর আগে ২০০৩ ও ২০০৫ সালেও বিশ্বে বড় ধরনের সাইবার আক্রমণের ঘটনা ঘটে।