সাইবার ওয়ার গেমস তৈরি করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সরকার নিজেদের মতো করে সাইবার ওয়ার গেমস তৈরি করছে। এ জন্য কয়েকটি প্রতিষ্ঠান ‘ভার্চুয়াল ফায়ারিং রেঞ্জ’-এর প্রোটোটাইপ নিয়ে কাজ করছে। এর মধ্যে একটি প্রোটোটাইপকে বাছাই করে চলতি বছরের শেষ দিকে এর কার্যক্রম শুরু হবে।এ ধরনের গেমসের কারণে বিদেশি শক্তি ও যুক্তরাষ্ট্রভিত্তিক হ্যাকারদের হামলা ঠেকাতে গবেষকেরা কাজ করতে পারবেন। এ লক্ষ্যে ‘সাইবার টেকনোলজি’ উন্নত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ৫০ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। এর আওতায় ন্যাশনাল সাইবার রেঞ্জ নামের একটি প্রকল্পের কাজ শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান মার্টিন লকহিড ও বাল্টিমোরের জন হপকিন্স ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানের হাতে প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) প্রকল্পটির তত্ত্বাবধান করবে। ডারপার মুখপাত্র এরিক ম্যাজ্জাকোন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিয়ন্ত্রণযোগ্য একটি মিনি ইন্টারনেটের আওতায় গবেষকেরা মাত্র কয়েক দিনের সময়সীমার মধ্যেই পরীক্ষা চালাতে পারবেন।ইন্টারনেটের নিরাপত্তাবিষয়ক প্রকল্পে যুক্তরাষ্ট্র ক্রমাগত তহবিল বাড়িয়েছে। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সাইবার হামলাকে সবচেয়েবড় চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা দেন। এর পর থেকে দেশটি বেশ কয়েকটি সাইবার হামলার শিকার হয়েছে বলে দাবি করেছে। —বিবিসি অবলম্বনে আবুল হোসেন