সাইবার দুর্বৃত্তচক্র রুখতে মাইক্রোসফটের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বটনেট
বটনেট

কম্পিউটারে ম্যালওয়্যার ছড়িয়ে ব্যবহারকারীর কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতে পারে সাইবার দুর্বৃত্তরা। আক্রান্ত কম্পিউটারে ইনস্টল করা বটের নিয়ন্ত্রণ থাকে দুর্বৃত্তদের হাতে। এমনই ম্যালওয়্যার আক্রান্ত কম্পিউটারের একটি বিশাল নেটওয়ার্ক ‘জিরোঅ্যাক্সেস’। সম্প্রতি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, ‘জিরোঅ্যাক্সেস’ নামের বটনেট নেটওয়ার্কটির বিরুদ্ধে মাঠে নেমেছে তারা।  বটনেটটির কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের গবেষকেদের তথ্য অনুযায়ী, জিরোঅ্যাক্সেস বটনেটটির নিয়ন্ত্রণে প্রায় ২০ লাখ কম্পিউটার রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় বটনেটগুলোর অন্যতম এই জিরোঅ্যাক্সেস। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, বটনেট ব্যবহার করে সাইবার দুর্বৃত্তরা অনলাইন প্রতারণা করে থাকে। অনলাইন ব্যবহারকারী যখন ইয়াহু, গুগল বা বিং সার্চ ইঞ্জিনে কোনো কিছু খুঁজতে যান তখন এ বটনেট ব্যবহারকারীকে অন্য কোনো বিপদজনক সাইটে নিয়ে যায় ও গোপন তথ্য চুরি করে এটি। এ ছাড়াও আক্রান্ত কম্পিউটার ব্যবহারকারীকে বিভিন্ন বিজ্ঞাপনে ক্লিক করতে বাধ্য করে যা থেকে অর্থ আয় করে দুর্বৃত্তরা।
মাইক্রোসফট দাবি করেছে, জিরোঅ্যাক্সেস বন্ধ করতে সংশ্লিষ্ট ডোমেইন শনাক্ত করা ও এর নিয়ন্ত্রণ নেওয়ার কাজ করছে মাইক্রোসফট।