সাইবার নিরপত্তা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসতে হবে সবাইকে। আধুনিক প্রযুক্তির অন্যতম হাতিয়ার ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার চেষ্টা যেমন এক দিকে চলছে, অপর দিকে এর অপব্যবহারও হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে তথ্য চুরি বা অপরাধ ঠেকাতে গুরুত্ব দিতে হবে সাইবার নিরাপত্তার ওপর। এ ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন এবং সে অনুসারে কাজ করে যেতে হবে। সিটিও ফোরাম ও দৈনিক ভোরের কাগজ-এর আয়োজনে ‘সাইবার নিরাপত্তা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির যুগে সাইবার অপরাধ দিনে দিনে বাড়ছে। তাই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ ব্যাপারে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে।’
বৈঠকে আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘বিদেশ থেকে সফটওয়্যার না কিনে আমাদের দেশেই সফটওয়্যার তৈরি করতে হবে। সে ক্ষেত্রে জোর দিতে হবে সেফ কোডিংয়ের ওপর।’ গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিডব্লিউআইটির প্রেসিডেন্ট লুনা সামসুদ্দোহা, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবীরসহ অনেকে।
—নিজস্ব প্রতিবেদক