সাইবার নিরাপত্তা নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে রাজধানীতে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) ও প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ দুটি কর্মশালার আয়োজন করে অনলাইন নিরাপত্তাপ্রতিষ্ঠান পালো আলতো ও কম্পিউটার সোর্স লিমিটেড।
কর্মশালার শেষ পর্ব ছিল ‘সাইবার নিরাপত্তা হুমিকর পরিবর্তিত দৃশ্যপট’। এতে পালো আলতোর ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অনিল ভাসিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও জাতীয় ডেটা সেন্টারের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট তারেক বরকতুল্লাহ। কর্মশালার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘সাইবার নিরাপত্তা হুমকি মোকাবিলায় আগাম শনাক্তকরণ ও প্রতিরোধ কৌশল’ শীর্ষক সেমিনার। এতে জানানো হয়, অনলাইনে নিরাপদ থাকতে পালো ওয়ালতোর রয়েছে ‘নেক্সট জেনারেশন ফায়ার ওয়াল নামের নিরাপত্তা ব্যবস্থা।—বিজ্ঞপ্তি