সাইবার নিরাপত্তা নিয়ে ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন, সংস্করণ প্রতিদিনের কাজের পদ্ধতিই যেন পাল্টে দিচ্ছে। এ সবই উন্নয়ন, কিন্তু অনেক সময় প্রযুক্তি ‘অভিশাপ’ হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই তথ্যপ্রযুক্তি নিরাপত্তার ব্যাপারে সচেতনতা জরুরি।
মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাইবার নিরাপত্তা এবং আইসিটি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার ও কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
এনএসইউর বিজ্ঞান অনুষদের ডিন সিরাজুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ্র গোস্বামী জানান, ফেসবুক সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট, কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করে যখন কারও আপত্তিজনক ছবি দেওয়া হয়, তখন সে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়। তখন প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আর ফেসবুক নয়।
সেমিনারে আইসিটি বিভাগের উপসচিব মাহবুবা পান্না, এনএসইউর ছাত্রবিষয়ক পরিচালক এমদাদুল হকসহ অনেকে বক্তৃতা করেন।
বিজ্ঞপ্তি