সাইবার নিরাপত্তা নিরীক্ষণ বিষয়ে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের (অভ্যন্তরীণ ও বহিরাগত) পর্যায়ক্রমিক সাইবার নিরাপত্তা নিরীক্ষণ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও আনানাশ আইটি লিমিটেডের (আইআইটিএল) মধ্যে চুক্তি হয়েছে। আনানাশ জাতীয় পোর্টাল ফ্রেমওয়ার্কের সকল প্রকার নিরাপত্তা লঙ্ঘন শনাক্ত ও এ বিষয়ক তদন্ত করবে এবং মাসিক ঝুঁকি পর্যালোচনা করবে। বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং আইআইটিএলের প্রধান কারিগরি কর্মকর্তা কামরুল আহসান চৌধুরী চুক্তিতে সই করেন। এ সময়ে বেসিসের ই-গভর্নেন্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাহিদুল হাসান, আইআইটিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জিলানী এফ আর চৌধুরী উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি