সাইবার নিরাপত্তা নিয়ে বগুড়ায় সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে রোববার অনুষ্ঠিত হয়েছে একটি সেমিনার। কলেজের অধ্যক্ষ নাসিমা আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত তথ্যবিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোস্তফা আলী। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে বক্তারা সাইবার জগতে নিজের নিরাপত্তা নেওয়ার ব্যাপারে সচেতন হওয়ার কথা বলেন। —বগুড়া অফিস