সাইবার নিরাপত্তায় জোট গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের নিরাপত্তা বিধানের জন্য ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি প্রটেকশন অ্যালায়েন্স (আইসিএসপিএ) নামে আন্তর্জাতিক জোট গড়ে তোলা হয়েছে। সংস্থাটি বিশ্বব্যাপী সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করবে। গত মঙ্গলবার লন্ডনে এই জোটের উদ্বোধন করা হয়। এই জোটে রয়েছে ম্যাকআফি ও ট্রেন্ডমাইক্রোর মতো কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ও আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নতুন এই জোটকে স্বাগত জানিয়েছেন।ক্যামেরন বলেন, ‘দেশের অবকাঠামো উন্নয়নে ও সাইবার অপরাধ রুখতে আমাদের সরকার ইতিমধ্যে অতিরিক্ত ৬৫ কোটি পাউন্ড বিনিয়োগ করেছে। সাইবার অপরাধ শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বে হচ্ছে। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ও ব্যক্তিপর্যায়েও ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অপরাধ রুখতে এখন সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিভিন্ন দেশকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়েও কাজ করতে হবে। এ জন্য এ ধরনের একটি জোট গঠন সময়োপযোগী হয়েছে।’ক্যামেরন আরও বলেন, আইসিএসপিএর লক্ষ্য হচ্ছে প্রতিটি দেশে এমন আইন প্রণয়নে সহায়তা করা, যাতে সাইবার অপরাধীরা আর অপরাধ করতে না পারে। চিরতরে বন্ধ হয়ে যায় তাদের তৎপরতা। এই জোটের কার্যক্রম পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন ধনী দেশের কাছ থেকে অর্থ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান