সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু সরকার নয়, সাইবার আক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। এ নিয়ে সবাই কথা বললেও, এ খাতে বিনিয়োগ করতে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে তেমন আগ্রহ দেখা যায় না। সাইবার নিরাপত্তায় বিনিয়োগ বাড়াতে হবে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কম্পিউটার সমিতিতে (বিসিএস) আয়োজিত ‘সাইবার নিরাপত্তা এবং আমাদের প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী এতে বলেন, সাইবার নিরাপত্তার জন্য গবেষণায় জোর দেওয়া উচিত। সঞ্চালক বিসিএসের সভাপতি আলী আশফাক বলেন, ‘সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় সংগঠনগুলোকে একত্র করে বিসিএস আগেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করবে।’ র্যানসমওয়্যারসহ সব ধরনের ম্যালওয়্যার থেকে নিরাপদ থাকতে জুতসই অ্যান্টি-ম্যালওয়্যার টুলস ব্যবহারসহ অন্যান্য করণীয়, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আইসিটি জনশক্তি তৈরি, কানেক্ট উইথ কেয়ার, সরকার এবং আইসিটি সংগঠনগুলোর একযোগে কাজ করা, ডেটার নিরাপত্তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এতে। আইসিটি এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন। বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বিসিএস যৌথভাবে এই আয়োজন করে।
বিজ্ঞপ্তি