সাইবার নিরাপত্তায় শীর্ষে আছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ভালোভাবে সাইবার-নিরাপত্তা আছে এমন দেশের তালিকার শীর্ষে আছে ইসরায়েল। দ্বিতীয় অবস্থানে আছে ফিনল্যান্ড। এরপর সুইডেন। এ ছাড়া তালিকায় সাইবার জগতে অপেক্ষাকৃত কম নিরাপদ হিসেবে আছেচীন, ব্রাজিল ও মেক্সিকোর নাম। সাইবার-নিরাপত্তাসংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। কম্পিউটার নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাকআফির সহায়তায় সাইবার ডিফেন্স নামে এই জরিপ চালানো হয়। গবেষণায় বলা হয়, যে দেশের প্রতিরক্ষাব্যবস্থা যতটা সুরক্ষিত, সে দেশের সাইবার প্রতিরক্ষাব্যবস্থাও ততটা সুরক্ষিত। এ ক্ষেত্রে ইসরায়েল অনেক এগিয়ে আছে। তার পরও যে সাইবার হামলা হয় না, তা নয়। সম্প্রতি ‘অ্যানোনিমাস’ নামে একটি হ্যাকার গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন সরকারি কার্যালয়ের কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালিয়েছে। এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা আইজাক বেন-ইসরায়েল বলেন, অ্যানোনিমাস হামলা চালালেও তারা বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকাররা যাতে হামলা চালাতে না পারে, সে জন্য একটি সাইবার-টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সের সদস্যরা আমাদের কম্পিউটার নেটওয়ার্কগুলো কতটা হুমকির মুখে রয়েছে বা আদৌ কোনো হুমকি আছে কি না, তা নিরূপণ করেন। ম্যাকআফির গবেষণায় বলা হয়, সাইবার নিরাপত্তার দিক দিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন ও ফ্রান্স অনেক পিছিয়ে আছে। এসব দেশে প্রায়ই সাইবার হামলার ঘটনা ঘটে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান