সাউথটেকের দুই দশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার প্রতিষ্ঠান সাউথটেক লিমিটেডের দুই দশক পূর্তি উপলক্ষে ২৭ মে রাজধানীর একটি অনুষ্ঠানকেন্দ্রে মিলনমেলার আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মামনুন কাদের। তিনি বলেন, ‘২০ বছর পেছনে ফিরে তাকালে আমি সাউথটেক নামের এক শিশুকে সাফল্যের সঙ্গে বেড়ে উঠতে দেখি।’
সাউথটেকের চেয়ারম্যান সৈয়দ মকবুল কাদের বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা থাকলেও লক্ষ্যে অবিচল থেকে সামনে এগিয়ে গেছে বলেই এটি আজকের এই জায়গায় এসে পৌঁছেছে।’
বড় পর্দায় প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ডের নমুনা দেখানো হয়। সাউথটেক দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরি করছে ও তথ্যপ্রযুক্তি সেবা দিয়ে আসছে। বাংলাদেশ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভুটান, আফগানিস্তান ও মিয়ানমারে সফটওয়্যার রপ্তানি করে।