সাক্ষাতের দাম কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সাক্ষাৎ এবং তাঁর সঙ্গে এক কাপ কফি খাওয়ার শখ হয়তো অনেকেরই রয়েছে। তবে মনে রাখা ভালো, সৌজন্য সাক্ষাত্ আর টিম কুকের সঙ্গে এক পাত্র কফি পানের খরচ কিন্তু ন্যূনতম কোটি টাকারও বেশি।চ্যারিটি বাজ নামের একটি প্রতিষ্ঠান টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করার এ সুযোগটি নিলামে তুলেছে। তবে এ অর্থ দাতব্য কাজে ব্যয় হবে বলেই জানা গেছে। এরমধ্যে এ সুযোগটুকুর জন্য নিলামে দর উঠেছে আড়াই লাখ মার্কিন ডলারেরও বেশি। এক খবরে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাতের নিলামটি এখনও ১৭ দিন চলবে। তবে এরমধ্যে ৬০ জনেরও বেশি অ্যাপলের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সঙ্গে চা পানের সুযোগের জন্য দর হেঁকেছেন।কারো সঙ্গে সাক্ষাতের জন্য কোটি টাকা খরচের এ বিষয়টি রেকর্ড গড়তে যাচ্ছে।টিম কুকের সঙ্গে সাক্ষাতের জন্য নিলাম হাঁকানোর লিংকটি হচ্ছে-https://www.charitybuzz.com/auctions/rfkcenter/catalog_items/337478?ref=area