সাগরতলে সুপেয় পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরের তলদেশ ছাড়িয়ে আরও অনেক নিচে সুপেয় পানির এক বিশাল ভান্ডারের খোঁজ মিলেছে। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী গত বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে। লবণাক্ত পানির সংস্পর্শ বাঁচিয়ে সেই পানি উত্তোলন সম্ভব হলে ভবিষ্যতে বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই আবিষ্কার বিশেষ অবদান রাখবে। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ভিনসেন্ট পোস্ট বলেন, তাঁরা অস্ট্রেলিয়া, চীন, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার কয়েকটি মহীসোপানের তলদেশে পাঁচ লাখ ঘন কিলোমিটার এলাকাজুড়ে সুপেয় পানির মজুতের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। সম্ভবত কয়েক লাখ বছর আগে ওই মহীসোপান এলাকাটি ভূপৃষ্ঠেই ছিল। এএফপি।