সাগরে শব্দের রহস্য উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্টার্কটিকার চারপাশের সাগর ও অস্ট্রেলিয়ার পশ্চিমের সাগরে শীত ও বসন্তকালে একধরনের রহস্যময় কাঁপা কাঁপা শব্দ হয়। ১৯৬০-এর দশকে একটি ডুবোজাহাজ (সাবমেরিন) প্রথম শব্দটি শনাক্ত করে। সম্প্রতি ওই শব্দের রহস্য উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁরা প্রমাণ পেয়েছেন, মেরু অঞ্চলের তিমি ‘মিনকে হোয়েল’ ওই শব্দ তৈরি করে। এই আবিষ্কারের ফলে প্রাণীটি সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের সাগর ও আবহাওয়াবিষয়ক সংস্থা এনওএএর বিজ্ঞানীরা দ্রুতগামী ওই সব তিমি নিয়ে গবেষণা করেন। তাঁরা বলেন, ওই তিমিরা নিজেদের মধ্যে ভাবের আদান-প্রদান করতে একধরনের বিশেষ শব্দ তৈরি করে। সাগরের ওপরের স্তরের কাছে অবস্থানকালেই সাধারণত শব্দ করে তারা। ফক্সনিউজ।