সাজগোজের সময় নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসগামী মানুষ ঘুম থেকে আগেভাগে উঠে সময় নিয়ে চেহারা-সুরত ঠিক করার চেয়ে বাড়তি কয়েক মিনিট বিছানায় কাটাতেই সাধারণত বেশি পছন্দ করে। যুক্তরাজ্যে ব্রডগেট লন্ডন নামের একটি প্রতিষ্ঠানের গবেষণাও বলছে একই কথা। রাজধানী লন্ডনের ৭০ শতাংশের বেশি মানুষ অফিসে যাওয়ার আগে সাজগোজে ১০ মিনিটের বেশি সময় নেয় না। বিশেষ করে, আর্থিক খাতের ৮০ শতাংশ কর্মীই সকালে সময়স্বল্পতা অনুভব করে। অবশ্য বিপণন বা বিজ্ঞাপন খাতের কর্মীদের ব্যাপারটা ভিন্ন। তাঁদের প্রায় ৪০ শতাংশই সকালে আধা ঘণ্টা ব্যয় করেন সাজগোজের পেছনে। ব্রডগেট লন্ডনের কর্মকর্তা সামান্থা রাশ বলেন, তিনি এটা ভেবে বিস্মিত যে লোকজন সময়ের চাপে নিজেদের চেহারা নিয়েও চিন্তা করতে পারে না। আইএএনএস।