সাত ইঞ্চিতে নামল উইন্ডোজ ট্যাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটো আকারের সাশ্রয়ী দামের ট্যাবলেট বাজারে আনতে কাজ করছে মাইক্রোসফট। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই ৭ ইঞ্চি মাপের একটি উইন্ডোজ ট্যাবলেট বাজারে আনবে মাইক্রোসফট। উইন্ডোজ ৮ এর সর্বশেষ আপডেট ৮.১ নির্ভর এ ট্যাবলেটে ব্যবহূত হবে ইনটেলের দ্রুতগতির প্রসেসর। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, ছোটো আকারের ট্যাবলেটের বাজারে আধিপত্য বাড়াতে নিজস্ব ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে ছাড়তে পারে মাইক্রোসফট। অবশ্য সম্প্রতি অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার্স সম্মেলনে ছোটো মাপের ট্যাবলেট সম্পর্কিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি মাইক্রোসফট। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা মাইক্রোসফটের সফটওয়্যার উন্নয়নের বিষয়টি বিশ্লেষণ করে জানিয়েছেন, শিগগিরই উন্নত রেজুলেশনের তিনটি মডেলের ট্যাবলেট বাজারে ছাড়তে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন তিনটি মডেলের ট্যাবলেটের মাপ হতে পারে সাত ইঞ্চি, সাড়ে সাত ইঞ্চি ও দশ দশমিক ছয় ইঞ্চি।বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের জনপ্রিয় আইপ্যাড মিনির সঙ্গে প্রতিযোগিতায় নামতেই ছোটো আকারের ট্যাবলেটে গুরুত্ব দিচ্ছে মাইক্রোসফট। ছোটো আকারের ট্যাবগুলোতে উন্নত রেজুলেশনের ডিসপ্লের পাশাপাশি ইনটেলের নতুন প্রজন্মের হ্যাসওয়েল প্রসেসর যুক্ত করতে পারে মাইক্রোসফট। সম্প্রতি উইন্ডোজনির্ভর ৮ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে এসার। এ ছাড়া স্যামসাংও ছোটো আকারের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনতে পারে।