সাত পণ্য বন্ধ করছে গুগল
গুগল তার সেবার পরিধি সহজতর করার আরেকটি প্রচেষ্টা হিসেবে আরও সাতটি পণ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। গুগল তার অফিসিয়াল ব্লগে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে।গুগলের ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) বলেন, ‘আমরা আমাদের কিছু পণ্য বন্ধ করে দিচ্ছি। তবে আমাদের অন্যান্য অনেক সেবা এক করে আমাদের বড় সেবাগুলোর সঙ্গে যোগ করছি।’ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা আসলে গুগল ব্যবহারকারীদের জন্য সহজতর, সৃষ্টিশীল ও সত্যিকারের সুন্দর কাজের অভিজ্ঞতা দিতে চাই।’সর্বশেষ যে পণ্যগুলো গুগল বন্ধ করে দিচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে গুগল ওয়েভ, গুগল বুক মার্কস লিস্ট, গুগল ফ্রেন্ডস কানেক্ট, গুগল গিয়ারস, গুগল সার্চ টাইমলাইন, নোল ও রিনিউয়েবল এনার্জি চিপার দ্যান কোল।এই তালিকার পণ্যগুলো বন্ধ করার কথা আগে থেকেই বলে এলেও গুগল এবার ঘোষণা দিল কখন এবং কবে থেকে এই ঘোষণা কার্যকর হবে। যেমন: গুগল ওয়েব বন্ধ হবে এপ্রিলে এবং নোল কনটেন্ট অফলাইন করা হবে অক্টোবর থেকে।