সাতক্ষীরায় কম্পিউটার মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠার জন্যে তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। স্কুলের ছাত্রছাত্রীদের কম্পিউটারের সঙ্গে পরিচয় না ঘটালেএবং এর ব্যবহার না বাড়ানো গেলে ভবিষ্যত প্রজন্মের কাছে আমরা দায়ি থাকব।’ গতকাল রোববার সাতক্ষীরায় চারদিনের কম্পিউটার মেলার উদ্বোধনকালে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজউল্যাহ্ খান এসব কথা বলেন।সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতি ও ফেয়ার ভিশনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা দেবহাটা উপজেলায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা কম্পিউটার সমিতির সভাপতি মো. ফারুকুল ইসলাম। বক্তৃতা করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম। আয়োজক কমিটির সদস্য মাহমুদ হাসান জানান, মেলা চলবে বুধবার পর্যন্ত। মেলায় ২৬টি স্টলে প্রযুক্তি পণ্য দেখানো হচ্ছে। — নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা