সাতক্ষীরায় সিম্ফনির গ্রাহক সেবা কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় সিম্ফনির গ্রাহক কেন্দ্র উদ্বোধন
সাতক্ষীরায় সিম্ফনির গ্রাহক কেন্দ্র উদ্বোধন

সম্প্রতি সাতক্ষীরায় চালু হয়েছে দেশের জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনির ৪২ তম গ্রাহক সেবা বা কাস্টমার কেয়ার সেন্টার ‘সিম্ফনি স্মাইল’। তুফান কমপ্লেক্স (২য় তলা), আবুল কাশেম সড়কে অবস্থিত কাস্টমার কেয়ার থেকে সিম্ফনির গ্রাহকরা বিক্রয়োত্তর সেবা পাবেন।

১১ ই আগস্ট নতুন কাস্টমার কেয়ার সেন্টারটি উদ্বোধন করেছেন এডিসন গ্রুপের হেড অফ সার্ভিস এস এম মোরশেদ-উজ-জামান । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব আইটি মোহাম্মদ মারুফউর রহমান, হেড অফ সার্ভিস অপারেশন রাজিবুল হক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ডিলাররা।

ইতিমধ্যে সারাদেশে ৪১টি ‘সিম্ফনি স্মাইল’ চালু করেছে সিম্ফনি কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও ‘সিম্ফনি স্মাইল’ চালু করা হবে জানিয়েছেন এডিসন গ্রুপের কর্মকর্তারা।