সাতদিন ডটকমের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে চালু হলো অনলাইন টিভি গাইড সাতদিন ডট কম (www.shatdin.com)। বৃহস্পতিবার কথাসাহিত্যিক আনিসুল হক এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। আমাদের টিভি দর্শক বাড়ানোর জন্য এসবের দরকার আছে। কেননা এ দেশের মানুষের বিনোদনের জন্য এ ধরনের অনলাইন টিভি গাইড খুব কার্যকর হবে বলে আমি মনে করি। এখানে পরিকল্পিতভাবে সাজানো একটি টিভি গাইড দর্শকেরা সহজেই পেয়ে যাবেন।’ এই সাইটে বাংলাদেশ, ভারত ও বিদেশের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানমালার সময়সূচি দেওয়া আছে। নাটক, সিরিয়াল, খেলা, প্রামাণ্যচিত্র ইত্যাদি অনুষ্ঠানের সময়সূচি আলাদা আলাদা ভাগে দেখানো হয়েছে। আপনার প্রয়োজনীয় তারিখে প্রিয় অনুষ্ঠানটি দেখতে পাবেন। সাতদিনের ডটকমের প্রধান নির্বাহী আহমেদ হাসান বলেন, বাংলাদেশে প্রচারিত অনুষ্ঠানের (কনটেন্ট) ধারা সম্পর্কে পরিসংখ্যান যেন পাওয়া যায়, সেটিও এ সাইট চালুর অন্যতম উদ্দেশ্য। বিনোদনকে হাতের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস এটি। শিগগিরই এতে যোগ হবে ঢাকার বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনীর তথ্য।সাতদিন ডটকমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মাসিক কমপিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভূইয়া ইনাম লেনিন।—তৌহিদা শিরোপা