সাতশো কোটি মানুষ, একশো কোটি স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে অ্যাপলের স্মার্টফোন বাজারে আসার পরবর্তী পাঁচ বছরে পৃথিবীতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা একশো কোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এনালাইটিকসের তথ্য অনুযায়ী, ২০১২ সালের তৃতীয় প্রান্তিকে অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর, এ তিন মাসের হিসাব অনুযায়ী সারাবিশ্বে একশো কোটিরও বেশি মানুষের হাতে এখন স্মার্টফোন রয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।স্ট্র্যাটেজি এনালাইটিকসের গবেষকদের মতে, প্রতি সাতজন মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে একজনের হাতে এখন স্মার্টফোন রয়েছে।১৯৯৬ সালে ‘নকিয়া কমিউনিকেটর’ নামে প্রথম স্মার্টফোন বাজারে এনেছিল ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। তবে ২০০৭ সালে আইফোন বাজারে আনার পর থেকেই স্মার্টফোনের চাহিদা বাড়তে থাকে।গবেষক স্কট বিচেনো জানিয়েছেন, স্মার্টফোনের নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আইফোন, পাশাপাশি এ পণ্যটি স্মার্টফোনের ব্যবসা বাড়াতে প্রভাবক হিসেবে কাজ করেছে।প্রসঙ্গত, ২০১১ সালের তৃতীয় প্রান্তিকে ৭০ কোটি ৮০ লাখ ইউনিট স্মার্টফোন ব্যবহূত হত। এছর অর্থাত্ ২০১২ সালের তৃতীয় প্রান্তিকের এ সময় পর্যন্ত বিশ্বে স্মার্টফোন ব্যবহূত হচ্ছে ১০০ কোটি ৩৮ লাখ ইউনিট। গবেষকরা আশা করছেন তিন বছরেরও কম সময়ে বিশ্বে দুইশ কোটি স্মার্টফোন ব্যবহূত হবে।