সাদা ম্যাকবুক ফুরোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সাদা রঙের ম্যাকবুকটিকে বিদায় জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১১ সালের জুলাই মাস থেকে ডিভাইসটির উত্পাদন বন্ধ করে দিয়েছিল অ্যাপল। তবে অ্যাপল স্টোরে সংগ্রহে থাকা পর্যন্ত সেগুলোর জোগান দিয়ে গেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অ্যাপল স্টোরে সংগ্রহে থাকা সব ম্যাকবুক ফুরিয়ে গেছে বলে প্রতিষ্ঠানটি তথ্য দিয়েছে।ম্যাকবুকের সাদা সংস্করণটি আর পাওয়া যাবে না, এমন বার্তা অ্যাপলের ম্যাকবুক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ এক খবরে এ তথ্য জানিয়েছে।১৯৯৯ সালে ডিভাইসটি প্রথম বাজারে আসার সময় নাম ছিল আইবুক। প্লাস্টিকের তৈরি সাদা রঙের এ ল্যাপটপটিতে ছিল ওয়াই-ফাই সুবিধা। ২০০৩ সালে ডিভাইসটিতে ইনটেলের প্রসেসর ব্যবহার শুরু হয়। আর এ সময় ডিভাইসটির নাম ‘ম্যাকবুক’ রাখে অ্যাপল। ২০০৯ সালে ডিভাইসটি আপডেট করেছিল প্রতিষ্ঠানটি।