সাধারণ গণিতে যত ত্রুটি!
প্রশ্নে অসংগতি, উত্তরে ভুল, আংশিক প্রশ্ন, চিত্র না থাকা, গাণিতিক চিহ্নের অপব্যবহারসহ বহুমুখী ত্রুটি-বিচ্যুতি রয়েছে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গণিত শিক্ষক বলছেন, বইটিতে এমন সব ভুল-ত্রুটি রয়েছে, যা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করবে।
২৯ পৃষ্ঠায় পাঁচটি, ৩৬ পৃষ্ঠায় সাতটি ভুল: বইটির ২৯ পৃষ্ঠার ২.১ নম্বর অনুশীলনীতে কমপক্ষে পাঁচটি ভুল রয়েছে। ১(খ) প্রশ্নের ভুল উত্তর দেওয়া আছে {+3, +4, +5, +6}, সঠিক উত্তর হবে {...,-4, -3, 3}। ১ (ঘ) প্রশ্নের ভুল উত্তর {3, 4}, সঠিক উত্তর {1, 2}, ( x3<25 এর পরিবর্তে x3>25 হলে উত্তর {3, 4} হয়। এ ছাড়া ৭(খ) প্রশ্নের ভুল উত্তর (a, c), সঠিক উত্তর হবে (c, a)। এ ছাড়া ১৫ নম্বর উদাহরণে চিত্র দেওয়া হয়নি। একই অবস্থা ২৮ পৃষ্ঠার ১৪(i) প্রশ্নেরও।
বইটির ৩৬ পৃষ্ঠায় ২.২ অনুশীলনীতে সাতটি প্রশ্নে ত্রুটি আছে। সাত নম্বর প্রশ্নটিই ভুল। এক নম্বর প্রশ্নে উত্তরটি সঠিক নয়, সঠিক উত্তরটি হবে {1, 2, 4, 8}। ১৪ নম্বর প্রশ্নটি অসামঞ্জস্যপূর্ণ। নয় নম্বর প্রশ্নে ভুল উত্তর দেওয়া আছে। ১১ (খ) এবং ১২ (খ) প্রশ্নেও ভুল আছে।
ভুল উত্তরের ছড়াছড়ি: ৩০ পৃষ্ঠায় ৭(খ) প্রশ্নের সঠিক উত্তর হবে (c, a)। ৪৩ পৃষ্ঠায় ৩.১ অনুশীলনীর ১(ত) প্রশ্নে সঠিক উত্তর হবে 1014049। ৪৯ পৃষ্ঠার ১৮ নম্বর প্রশ্নের জবাব নেই।
৫৪ পৃষ্ঠার ৩.৩ অনুশীলনীর আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর (ax+by+ay-bx) (ax+by-ay+bx)। ২০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর (x+13) (x-50)। ৪২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে (x2+7x+4) (x2+7x+18)। ৪৩ নম্বর প্রশ্নে 64-এর পরিবর্তে 65 দেওয়া হলে উত্তর সঠিক হবে।
৬৮ পৃষ্ঠায় ২১(১) প্রশ্নের জবাব (ঘ) এর বদলে (গ) হবে। ৬৯ পৃষ্ঠায় ৩৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4.625%। ৩৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 28%।
৭৬ পৃষ্ঠায় তিন, চার, ছয় ও সাত নম্বর প্রশ্নের ভুল উত্তর দেওয়া আছে। ৮৬ পৃষ্ঠায় ৬ নম্বর প্রশ্নের উত্তরমালায় উত্তর দেওয়া নেই, ১০(খ) প্রশ্নের উত্তরও একটি শূন্য বেশি পড়ায় ভুল হয়েছে, ১২(ঘ) এবং ১২ (ঙ) প্রশ্নের উত্তর দুটিও ঠিক নয়। ১৭২ পৃষ্ঠায় ভুল উত্তর 3, সঠিক উত্তর হবে 7/2। ১৯২ পৃষ্ঠায় তিন নম্বরে বহুনির্বাচনী প্রশ্নে সঠিক উত্তর দেওয়া হয়নি। ২২০ পৃষ্ঠায় ৭(২) প্রশ্নে ভুল উত্তর দেওয়া আছে। ২৩১ পৃষ্ঠায় ১১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে -620। ২৬৫ পৃষ্ঠায় সাত নম্বর প্রশ্নের উত্তরে মিটার থাকলেও হবে ইঞ্চি, একই পৃষ্ঠায় ১১ নম্বর প্রশ্নটি অসম্পূর্ণ। ২৬৩ পৃষ্ঠায় n সংখ্যক বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল ভুল দেওয়া আছে। ২৭০ পৃষ্ঠায় চার নম্বর প্রশ্নে সঠিক উত্তর 129.992 বর্গ সেমি. (প্রায়), একই পৃষ্ঠার তিন নম্বর উত্তরটিও সঠিক নয়।
প্রশ্নে ভুল, অসম্পূর্ণ প্রশ্ন: ৬৮ পৃষ্ঠার ২৫ ও ২৮ নম্বর প্রশ্ন সঠিক নয়। ৩৭ নম্বর প্রশ্নের ঠিক উত্তর হবে 596.97 টাকা (প্রায়)। ৬৯ পৃষ্ঠায় ৪১(গ) প্রশ্নটি ভুল, ৪২ নম্বর প্রশ্নে সাতজনের পরিবর্তে হবে চারজন। ৭৬ পৃষ্ঠায় ১০ ও ১২ নম্বর প্রশ্ন ভুল। ৯৩ পৃষ্ঠায় ২৪ নম্বর প্রশ্নটি অসম্পূর্ণ। ১৩১ পৃষ্ঠায় ১৪ নম্বর প্রশ্নে ভুল আছে, সঠিক প্রশ্ন হবে <A = 55.150, B = 34.850, <C = 900। ১৭৭ পৃষ্ঠার ৩ নম্বর প্রশ্নের চিত্রটি ভুল, ১৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উচ্চতা 27.713 মি. (প্রায়), বিস্তার 16 মি. (প্রায়)। ১৭৮ পৃষ্ঠায় ১৬(গ) প্রশ্নে ২৬০ মি. সংযোজন না করলে উত্তর মিলবে না। ১৮৯ পৃষ্ঠায় ১৪ নম্বর প্রশ্নে ডান পক্ষের হবে (a + c)2-এর পরিবর্তে (b + c)2। ১৯১ পৃষ্ঠায় কাজ-১ এর প্রশ্নটি অসম্পূর্ণ। ২২৬ পৃষ্ঠায় দুই নম্বর প্রশ্নের তৃতীয় পদে (d + 2d) এর পরিবর্তে হবে (a + 2d)। ২৫৬ পৃষ্ঠার ১০ নম্বর প্রশ্নটি অসম্পূর্ণ।
২৬৪ পৃষ্ঠায় বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হলেও প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের বর্গাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে হবে। ২৬৫ পৃষ্ঠায় প্রশ্নে বহুভুজের চিত্র নেই। ২৭৬ পৃষ্ঠায় প্রশ্নটি ভুল, ADF নামের কোনো বৃত্তাংশ চিত্রে নেই। একই পৃষ্ঠার ১৬ নম্বর প্রশ্নের জবাবটিও সঠিক নয়। ২৮৩ পৃষ্ঠার ১৭ নম্বর অনুশীলনীর কাজ অংশে তথ্য অসম্পূর্ণ। ২৯২ পৃষ্ঠায় ১০ নম্বর প্রশ্নের সঠিক জবাব হবে ৬৫.৫। একই পৃষ্ঠায় ১৬ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে ৬৫।