সাধারণ মানুষের জন্য তৈরি হবে অ্যাপস
নিজেকে একজন প্রোগ্রামার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। কিছুদিন পরপরই বিভিন্ন ধারণা আমাকে ভাবায়। শুধুই চিন্তা করি, কীভাবে এই ভাবনাগুলোকে একত্র করে মোবাইল অ্যাপলিকেশনস (অ্যাপস) তৈরি করা যায়।’ এমন কথাই বলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (্আইইউবিএটি) কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী জাকারিয়া শাহেদ। এবারের ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এ তিনি যানজট ও প্রাথমিক চিকিৎসা শিরোনামের দুটি অ্যাপসের ধারণাপত্র জমা দেবেন।
অ্যাপস প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রোববার ঢাকার উত্তরায় আবদুল্লাহপুরে আইইউবিএটি প্রাঙ্গণে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য দেন এথিকস অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাপক তাসলিমুল হক, আইইউবিএটির সিএসই বিভাগের শিক্ষক আলমগীর ভূইয়া, উৎপল কান্তিসহ অনেকে।
সেমিনার ছাড়া প্রতিযোগিতা নিয়ে তথ্যকেন্দ্র খোলা ছিল এ বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত: www.eatlapps.com।
—মো. রাফাত জামিল