সাপের ভয় কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো স্থানে সাপ থাকলে মানুষ তা দ্রুত টের পেয়ে যায় এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে তার মনে ভীতি তৈরি হয়। একই রকম প্রবণতা দেখা যায় বানর ও বনমানুষের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকেরা বলছেন, জন্মগতভাবেই মানুষসহ এসব প্রাণীর মস্তিষ্কের কিছু নির্দিষ্ট কোষ থাকে, যেগুলো দ্রুত সাপ শনাক্ত করে এ ধরনের ভীতি তৈরি করে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ ব্যাপারে নতুন প্রমাণ উপস্থাপন করা হয়েছে। গবেষকেরা জাপানের একটি খামারের কয়েকটি বানর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান, যেগুলো কখনোই সাপের সংস্পর্শে আসেনি। কিন্তু সাপ দেখামাত্র বানরগুলোর মস্তিষ্কের শ খানেক স্নায়ুকোষ (নিউরন) উত্তেজিত হয়। মানুষের ক্ষেত্রেও একই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। এএফপি।