সাফল্য বাড়তে পারে দ্বিগুণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যকর ভ্রূণ বাছাইের মাধ্যমে কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি (আইভিএফ) ব্যবহারে সাফল্যের হার দ্বিগুণ হতে পারে বলে দাবি করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেল সাময়িকীতে। পিকিং বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ওই দলটি আইভিএফের সাফল্য বৃদ্ধির চেষ্টায় কাজ করেন। তাঁরা স্বেচ্ছাসেবকদের কাছ থেকে ৭০টি উর্বর ডিম্বাণু সংগ্রহ করেন। এরপর সদ্য নিষিক্ত ভ্রূণের বাড়তি অংশ নিয়ে গবেষণা চালিয়ে ভ্রূণের পূর্ণ জিন সংকেত নির্ণয় করেন। এভাবে সবচেয়ে সুস্থ ভ্রূণটি বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়। সেটি আইভিএফ পদ্ধতিতে ব্যবহার করা হলে সাফল্যের হার ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিবিসি।