সাফল্যের নেপথ্যে সংগীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস পিয়ানো বাজানোর বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। একই দেশের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থার সাবেক প্রধান অ্যালান গ্রিনস্প্যান ছিলেন পেশাদার ক্ল্যারিনেট ও স্যাক্সোফোন বাদক। বিশ্বজুড়ে এ ধরনের উদাহরণ কম নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষায় সাফল্য অর্জনে সংগীতের ভূমিকা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কিন্তু সংগীতের নিবিড় প্রশিক্ষণ গ্রহণকারী মানুষ অন্যান্য ক্ষেত্রেও সফল হয় কী কারণে? মার্কিন গবেষকেরা বলছেন, সংগীতের নিবিড় চর্চায় মানুষের সৃজনশীল চিন্তাভাবনার দিগন্ত খুলে যায়। তাছাড়া সংগীতের প্রভাবে সহযোগিতা, শোনার ক্ষমতা, বিভিন্ন ধারণার সমন্বয় এবং ভবিষ্যৎ ও বর্তমানের ওপর যুগপৎ গুরুত্ব আরোপ প্রভৃতি গুণ অর্জন সহজ হয়। নিউইয়র্ক টাইমস।