সাভার ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত প্রায় ৫০ জন পোশাকশ্রমিক ও দুজন উদ্ধারকারীকে সহায়তা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আহত ও উদ্ধারকারীদের মধ্যে আট লাখ টাকার চেক ও ক্রেস্ট দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকায় বেসিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আহত শ্রমিক ও উদ্ধারকারী দুজন রফিক ও ইউসুফের হাতে অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, সহসভাপতি সৈয়দ আলমাস কবির, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক শাহ ইমরাউল কায়ীশ, নাভিদুল হকসহ বেসিসের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধারকারী দুজনকে সম্মাননা ক্রেস্টও দেওয়া হয়।
উল্লেখ্য, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সাহায্যার্থে বেসিসের উদ্যোগে একটি সহায়তা তহবিল গঠন করা হয়। এতে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো অর্থ প্রদান করে। —রাহিতুল ইসলাম