সাভারে শুরু সাভারেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো আই -জিনিয়াসের প্রথম পর্বটা শুরু হয়েছিল আমাদের সাভার থেকেই। আর শেষ পর্বটাও হলো আমাদের সাভারেই।৩ নভেম্বর রাজধানীর অদূরে সাভারের অধর চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে বসেছিল ইন্টারনেট উৎসবের শেষের দিনের আসর। এতে মেতে উঠেছিল ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী। সকাল সাড়ে ১০টায় অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করেন। এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে।অধর চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ইন্টারনেট হচ্ছে জাদুর লাঠি, যা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপকেও হার মানিয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, গ্রামীণফোন-প্রথম আলোর এ ধরনের একটি উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রচেষ্টা আমাদের অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফরহাদ হোসেন খান। —অরূপ রায়