সামনে ঈদ, জমে উঠছে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। সামনে ঈদ, তাই জমে উঠছে বাজার—এমনটাই ধারণা বিক্রেতাদের। তাঁরা বলেন, প্রযুক্তি বাজারে নতুন নতুন পণ্য কিনছেন ক্রেতারা। বাজার প্রতিদিনই জমে উঠছে তবে ছোট পণ্যের ওপর ক্রেতাদের ঝোঁক বেশি। স্পিকার, কি-বোর্ড, মাউস, হার্ডডিস্ক ড্রাইভ ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে। রাজধানীর কম্পিউটার বাজারগুলোতে দেখা যায় ক্রেতাদের আনাগোনা বেড়েছে। বেচাকেনা আগের চেয়ে বেশ ভালো। গত বুধবার রাজধানীর একাধিক বাজার ঘুরে পাওয়া কম্পিউটার পণ্যের দাম নিচে দেওয়া হলো।

প্রসেসর: কোর আইথ্রি ৩.১০ গিগাহার্টজ (গি.হা.) ৮,৩০০; কোর আইফাইভ ৩.২০ গি.হা. ১৬,০০০; ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গি.হা. ৯,৫০০ ও কোর আইসেভেন ৩.৪০ গি.হা. ২৫,৫০০ টাকা। মাদারবোর্ড: এসরক এমডি ৯৬০জিএম-ভিজিএস ৩ ৪,২০০; গিগাবাইট (গি.বা.) জিএ ৭৮এলটি-এসটুপি এএমডি ৪,৬০০ ও ফক্সকন এইচ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৪,৫০০; ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৪,৬০০ ও স্যামসাং ৩২০ গি.বা. ৭,০০০ টাকা। বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা. ৫,৩০০; ৭৫০ গি.বা. ৬,২০০ ও ১ টেরাবাইট (টে.বা.) ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি.বা. ৫,৫০০ ও ১ টে.বা. ৭,৪০০; এডেটা ৫০০ গি.বা. ৫,০০০ ও ১ টে.বা. ৭,২০০ টাকা। র‍্যাম: ডিডিআর৩: অ্যাপাসার ২ গি.বা. ১,৭০০; এডেটা ৪ গি.বা. ৩,০০০; ট্রানসেন্ড ৪ গি.বা. ৩,৩৫০ ও ৮ গি.বা. ৬,২০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,০০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০; ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা। গ্রাফিকস কার্ড: জোট্যাক ২১০ টিসি ডিডিআর ৩ ১ গি.বা. ২,৭০০; ২১০ডি৩ ১ গি.বা. ২,৯৫০; ৬১০ ২ গি.বা. ৪,৩৫০ ও ৭৩০ ৪ গি.বা. ৭,৫০০ টাকা। গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি.বা. ৪,১০০; গিগাবাইট-৫৪৫০ ১ গি.বা. ৩,২০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি.বা. ৪৫০; ১৬ গি.বা. ৫৫০; ৩২ গি.বা. ১,০০০ ও ৬৪ গি.বা. ২,১০০ টাকা ৷ টুইনমস ৮ গি.বা. ৪৫০; ৮ গি.বা. ৬০০ ও ৩২ গি.বা. ১,০৫০ টাকা ৷ এডেটা ৮ গি.বা. ৪৫০ ও ৩২ গি.বা. ১,০০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২ পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০ ও স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা। কেসিং: ভিশন-৩০০২ ১,৯০০ টাকা ও মিশন-২৩০২ ১,৬০০ টাকা। স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ ও গিগাবাইট ২,১০০ টাকা। মাউস: ভিশন ইউএসবি ১৩০ থেকে ১৮০ টাকা। নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ এবং লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ভিশন-৮১৫৩ ২৩০ টাকা। বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিউ-২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। ইউপিএস: টেকফাইন ৬৫০ ভিএ ২,৫০০ ও ১২ ভিএ ৪,৭০০ টাকা। পাওয়ারভিশন ৬৫০ ভিএ ২,৫০০ টাকা। স্পার্ক পাওয়ার ৬৫০ ভিএ ২,৮০০ ও ১২০০ ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ ভিএ ২,৮৫০ ও ১২০০ ভিএ ৫,০০০ টাকা।

সংগ্রহ: রাহিতুল ইসলাম