সামবেদ সংহিতার মন্ত্রগুলো গানের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখ অংশ-৬
প্রিয় শিক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’ নিয়ে নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৭। হিন্দুধর্মের মূল লক্ষ্য কী?
ক. ভোগ খ. ত্যাগ গ. স্বর্গলাভ ঘ. মোক্ষলাভ
উত্তর: ঘ. মোক্ষলাভ
৮। মৃত্যুর পর পাপীরা কোথায় যায়?
ক. স্বর্গে খ. দেবালয়ে গ. নরকে ঘ. পৃথিবী
উত্তর: গ. নরকে
৯। হিন্দুধর্মের প্রধান আদর্শ কী?
ক. নিজের কল্যাণ খ. জগতে সবার কল্যাণ
গ. কিছু কিছু লোকের কল্যাণ
ঘ. পুণ্যবানদের কল্যাণ
উত্তর: খ. জগতে সবার কল্যাণ
১০। যারা মোক্ষলাভ করতে চান, তাঁরা কখনো অপরের—
ক. ক্ষতি করেন না খ. ক্ষতি করেন
গ. উপকার করেন
ঘ. মুষ্টিমেয় কিছু লোকের উপকার করেন
উত্তর: ক. অপরের ক্ষতি করেন না
১১। বেদ কয়খানা?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়।
উত্তর: খ. চার
১২। বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলে?
ক. ব্রাহ্মণ খ. উপনিষদ গ. গীতা ঘ. সংহিতা
উত্তর: ক. ব্রাহ্মণ
১৩। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্মা কোথায় প্রাধান্য পেয়েছে?
ক. বেদে খ. রামায়ণে গ. পুরাণে ঘ. গীতা
উত্তর: গ. পুরাণে
১৪। ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে কী বলে?
ক. সকর্ম খ. সুকর্ম গ. দুষ্কর্ম ঘ. নিষ্কাম কর্ম
উত্তর: ঘ. নিষ্কাম কর্ম
১৫। মায়ের কথায় ধ্রুব কার স্মরণ নিয়েছেন?
ক. হরির খ. কৃষ্ণের গ. রামের ঘ. শিবের
উত্তর: ক. হরির
১৬। ধর্মগ্রন্থ পাঠ করলে কী হয়?
ক. অকল্যাণ হয় খ. ধনসম্পদ লাভ হয়
গ. কল্যাণ হয় ঘ. দেবতা দর্শন হয়
উত্তর: গ. কল্যাণ হয়
১৭। সামবেদ সংহিতার মন্ত্রগুলো কেমন?
ক. কবিতার মতো খ. গানের মতো
গ. গজের মতো ঘ. সাহিত্যের মতো
উত্তর: খ. গানের মতো
১৮। যা অরণ্যে রচিত তাকে কি বলে?
ক. উপন্যাস খ. নাটক গ. আরণ্যক ঘ. শ্রুতি
উত্তর: গ. আরণ্যক
১৯। পুরাণের রচয়িতা কে?
ক. ব্যাসদেব খ. কাশীরাম দাস
গ. বাল্মীকি মুনি ঘ. কশাপ মুনি
উত্তর: ক. ব্যাসদেব
২০। শ্রীকৃষ্ণের অর্জুনকে উপদেশমূলক গ্রন্থ কোনটি?
ক. বেদ খ. পুরাণ
গ. উপনিষদ ঘ. শ্রীমদভগবদ্গীতা
উত্তর: ঘ. শ্রীমদভগবদ্গীতা।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল