সামলে রাখুন আইডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু সচেতন হলেই কিন্তু মাথায় আসা আইডিয়াগুলো সংরক্ষণ করতে পারি আমরা। এবার দেখুন, কীভাবে ঘুমের মধ্যে আইডিয়া সংরক্ষণ করা যায়।

আয়না পদ্ধতি
মাথার চারপাশে অনেকগুলো আয়না রেখে ঘুমাতে পারেন। এতে করে আইডিয়া হঠাৎ করে বের হয়ে গেলেও আয়নাগুলো তাকিয়ে দেখবে যে তার চারপাশে খালি আইডিয়া আর আইডিয়া গিজগিজ করছে। এমন পরিস্থিতিতে সে নিজেকে মূল্যহীন মনে করে আবার মাথার ভেতরে ঢুকে যাবে।
মা মা, দেইখা যাও, এত্তগুলা আব্বা!!!

মাথায় তেল দেবেন না
ঘুমানোর সময় মাথায় তেল দিয়ে ঘুমানো যাবে না, তাহলে আইডিয়া পিছলে পড়ে যেতে পারে।
বাবা, ওই যে দেখো কত্ত বড় জঙ্গল! চলো, ঢুইকা পড়ি।
খবরদার, ওই আমাজনে ঢুকবি না। তোর দাদা দুই বছর আগে ঢুকছিল, আইজ পর্যন্ত বাহির হইতে পারে নাই।