সামস্যাং পণ্য বাজারজাত করবে কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সামস্যাংয়ের তথ্যপ্রযুক্তি (আইটি) পণ্যের নতুন পরিবেশক হলো কম্পিউটার সোর্স লিমিটেড। সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ ও সামস্যাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সি এস মুন, উপমহাব্যবস্থাপক আবুল হাসনাতসহ অনেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বাজারে এখন থেকে সামস্যাং ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটর বাজারজাত করবে কম্পিউটার সোর্স। একই সঙ্গে কম্পিউটার সোর্স পরিবেশিত সামস্যাং পণ্যের বিক্রয়োত্তর সেবাও দেবে।

সম্মেলনে সি এস মুন বলেন, ‘আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে আমরা কম্পিউটার সোর্সের সঙ্গে কাজ শুরু করলাম। আশা করছি, এতে দেশে সামস্যাংয়ের ব্যবসায়িক পরিধি আরও বিস্মৃত হবে।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা চাই দেশে সামস্যাং পণ্যের বাজারজাতকরণে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আমরা আরও ভালো করতে পারব।’

অনুষ্ঠানে বাজারে আসা সামস্যাং ব্র্যান্ডের সর্বশেষ বাজারে আনা ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটর প্রদর্শন করা হয়। এর মধ্যে সামস্যাং সিরিজ নাইনের এনপি ৯০০এক্সথ্রিসি-এও২বিডি, সিরিজ ফাইভের লোটাস এনপি৫৩০ইউ৪সি-এসও৩বিডি, এনপি৫৩৫ইউথ্রিএক্স-এও১বিডি, সিরিজ থ্রির এনপি৩৭০আর৪ভি-এও২বিডি এবং ল্যাম্পার্ড এনপি৩০০ই৪ভি-এ০৩বিডি এবং অ্যাটিভ মডেলের এক্সই৫০০০টিআইসি-এওআইবিডি নোটবুক কম্পিউটার বাংলাদেশের বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্যামসাংয়ে বিভিন্ন পণ্যের নানা দিকের কথা তুলে ধরেন আবুল হাসনাত। —নিজস্বপ্রতিবেদক