সামস্যাং সপ্তাহের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও পাঁচ দিন সময় বাড়ল সামস্যাং সপ্তাহের। কম্পিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপে এই উৎসব চলবে ১৭ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব দোকানে স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর সম্পর্কে জানা যাবে এবং এগুলো ব্যবহারের বাস্তব অভিজ্ঞতাও নেওয়া যাবে। বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত হ্যাপি আওয়ার সুবিধাও থাকছে। সবচেয়ে ছোট আকারের সামস্যাং লেজার প্রিন্টারও এই আয়োজনে রাখা হয়েছে। —বিজ্ঞপ্তি