সামাজিক গেম চালু করেছে আমাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে খুচরা কেনাকাটার ওয়েবসাইট আমাজন গত মঙ্গলবার প্রথমবারের মতো সামাজিক গেম চালু করেছে। ‘লিভিং ক্লাসিকস’ নামের গেমটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক থেকেও খেলা যাবে। ফেসবুকে এখন জিঙ্গা নামে নামে একটি জয়জয়কায়। মূলত জিঙ্গার সঙ্গে প্রতিযোগিতা করার জন্যই লিভিং ক্লাসিকস তৈরি করা হয়েছে। সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা জানি যে আমাজনের অনেক ব্যবহারকারী আছেন, যারা গেম খেলতে ভালোবাসেন। তাঁদের জন্যই আসলে এই সামাজিক গেম চালু করা হয়েছে। আমাদের ধারণা, আমরা একটি অসাধারণ গেম চালু করতে পেরেছি। এখানে ব্যবহার করা হয়েছে মজার মজার সব চরিত্র ও প্রাকৃতিক দৃশ্যাবলি। যে কেউ, যেকোনো সময় আমাদের এই গেম বিনা মূল্যে খেলতে পারবেন। এই গেমে ঢুকে ব্যবহারকারী ও গেমাররা একটি শিয়ালের পরিবারকে পুনরায় একত্র করার চেষ্টা করবেন।’ বিনিয়োগবিষয়ক ওয়েবসাইট ২৪৭ ওয়ালস্ট ডটকমের প্রতিষ্ঠাতা ডগলাস ম্যাকইন্টায়ার বলেছেন, ধারণা করা হচ্ছে আমাজনের গেমটি খুব দ্রুত জনপ্রিয়তা পাবে। সেদিক থেকে আমাজনের গেম স্টুডিও নিয়ে জিঙ্গা উদ্বিগ্ন হতে পারে। কিন্তু এটাও সত্য যে, আমাজনের গেম স্টুডিও এখনো তার বাল্যকাল পার করছে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান