সামাজিক বন্ধন দৃঢ় করছে ফেসবুক
ফেসবুক নিয়ে নানা নেতিবাচক অভিব্যক্তি থাকলেও বাস্তবে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সামাজিক বন্ধন দৃঢ় করছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। সম্প্রতি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনটি জানিয়েছেন বলেই তথ্য প্রকাশ করেছে ফেসবুক। গবেষক এমিলিও ফেরেরা তাঁর গবেষণায় দেখেছেন, অটুট বন্ধুত্ব তৈরিতে সামাজিক যোগাযোগের শক্তিশালী কাঠামো তৈরি করেছে ফেসবুক।গবেষণাকাজে লেবেল প্রোপাগেশন এলগরিদম নামের পরিসংখ্যানের একটি সূত্র ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সামাজিক বন্ধনের বিষয়টি নির্ণয় করেছেন গবেষকেরা। ফেসবুকের বিভিন্ন কমিউনিটি, বন্ধু সার্কেল ও পরস্পরের সঙ্গে যোগাযোগের বিষয়টি তাঁরা মাপকাঠি হিসেবে বিবেচনা করেন।গবেষকেরা জানিয়েছেন, ফেসবুকে সময় কাটালে তার পুরোটাই বৃথা নষ্ট হয় না। ফেসবুকে বিভিন্ন গ্রুপে থাকা ব্যবহারকারীরা পরস্পরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সামাজিক বন্ধন তৈরি করেন। একজন বন্ধুর অপরাপর বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়ে এবং বন্ধুত্ব গড়ে ওঠে।গবেষকেরা ফেসবুকের সঙ্গে আরেকটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘টুইটার’-এর তুলনা করে দেখেছেন। গবেষকেরা জানান, টুইটারের তুলনায় ফেসবুকে সামাজিক বন্ধন তৈরি হয় বেশি। ফেসবুক থেকে টুইটারের তুলনায় সামাজিক বন্ধনের বেশি উপাদান পাওয়া সম্ভব হয়।