সামাজিক বিজ্ঞান

অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
পরিচ্ছেদ-৩
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মধ্যযুগে ইউরোপে এস্টেট প্রথার প্রচলন ছিল। সমাজের মানুষ তিনটি এস্টেট বা শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম এস্টেটে ছিল যাজক সম্প্রদায় এবং দ্বিতীয় এস্টেটে ছিল অভিজাত সম্প্রদায়। সাধারণ লোকদের বলা হতো তৃতীয় এস্টেট। প্রথম ও দ্বিতীয় এস্টেটের সদস্যরাই শুধু সামাজিক অধিকার ভোগ করত।
১৪. মধ্যযুগে ইউরোপে এস্টেট প্রথার কয়টি বৈশিষ্ট্য ছিল?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
সঠিক উত্তর: গ. তিনটি
১৫. কোন শ্রেণীর প্রত্যেকের পদ-মর্যাদা আইনের দ্বারা সুনির্দিষ্ট ছিল?
i. প্রথম এস্টেটের লোক
ii. দ্বিতীয় এস্টেটের লোক
iii. প্রথম ও দ্বিতীয় এস্টেটের লোক
নিচের কোনটি সঠিক
ক. i খ. i ও iii গ. ii ঘ. iii
সঠিক উত্তর: গ. ii
১৬. ‘প্রধান প্রধান সামাজিক গোষ্ঠী ও প্রতিষ্ঠানের সমন্বয় হলো সমাজকাঠামো।’—সংজ্ঞাটি কার?
ক. টেইলরের খ. জিন্সবার্গের
গ. সরোকিনের ঘ. নিয়মকফের
সঠিক উত্তর: খ. জিন্সবার্গের
১৭. ‘প্রতি সমাজে কিছু কিছু লোক উৎকৃষ্ট আবার কিছু কিছু লোক নিকৃষ্ট’—উক্তিটি কার?
ক. সরোকিন খ. পেজ
গ. চিন্ময় ঘ. স্পেনসার
সঠিক উত্তর: গ. চিন্ময়
১৮. বাংলাদেশের গ্রামীণ সমাজ আজও কুসংস্কার ও গোঁড়ামিতে আচ্ছন্ন। এর জন্য প্রধানত দায়ী—
ক. নারী শিক্ষার অভাব
খ. পুরুষশাসিত সমাজব্যবস্থা
গ. শিক্ষার নিম্নহার
ঘ. উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধি
সঠিক উত্তর: খ. পুরুষশাসিত সমাজব্যবস্থা
১৯. সামাজিক স্তরবিন্যাসের ফলাফল হলো—
i. সম্পদের সুষ্ঠু বণ্টন
ii. সামাজিক বৈষম্য সৃষ্টি
iii. সামাজিক শ্রেণীর সৃষ্টি
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: খ. ii ও iii
২০. সমাজকাঠামোর গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন—
ক. মরিস জিন্সবার্গ খ. সরোকিন
গ. আর ব্রাউন ঘ. নেডেল
সঠিক উত্তর: ক. মরিস জিন্সবার্গ
২১. এস্টেটপ্রথা চালু ছিল—
ক. গ্রিসে খ. ইউরোপে
গ. জাপানে ঘ. রোমে
সঠিক উত্তর: খ. ইউরোপে
২২. সামাজিক স্তরবিন্যাসের অন্যতম বৈশিষ্ট্য—
ক. দাসপ্রথা খ. বর্ণপ্রথা
গ. সর্বব্যাপিতা ঘ. এস্টেট প্রথা
সঠিক উত্তর: গ. সর্বব্যাপিতা
২৩. দক্ষ পেশাজীবী—
ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত
গ. উচ্চ-মধ্যবিত্ত ঘ. নিম্ন-মধ্যবিত্ত
সঠিক উত্তর: গ. উচ্চ-মধ্যবিত্ত
২৪. সামাজিক স্তরবিন্যাস একটি—
ক. আধুনিক ব্যবস্থা খ. সুন্দর ব্যবস্থা
গ. সুপ্রাচীন ব্যবস্থা ঘ. নিখুঁত ব্যবস্থা
সঠিক উত্তর: গ. সুপ্রাচীন ব্যবস্থা
২৫. সমাজকাঠামো প্রত্যয়টি—
ক. একটি বিমূর্ত ধারণা
খ. একটি বিশাল ধারণা
গ. একটি মূর্ত ধারণা
ঘ. একটি স্বতঃস্ফূর্ত ধারণা
সঠিক উত্তর: ক. একটি বিমূর্ত ধারণা।
২৬. কৃষিভিত্তিক সমাজে কিসের ভিত্তিতে শ্রেণীবিন্যাস গড়ে ওঠে?
ক. নগদ টাকা খ. বংশধারা
গ. ভূমির মালিকানা
ঘ. গবাদিপশুর সংখ্যা
সঠিক উত্তর: গ. ভূমির মালিকানা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল