সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের সাহায্য করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহার বেড়েছে অনেক গুণ। প্রতিনিয়ত বাড়তে থাকা সামাজিক যোগাযোগের ব্যবহারে আকৃষ্ট সবাই। আর শিক্ষার্থীদের এর প্রতি আগ্রহ আর ব্যবহার চিন্তায় ফেলে দিয়েছে অভিভাবকদের। আর চিন্তায় আছেন শিক্ষকেরাও। তবে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সময় নষ্ট করছে না বরং তাদের নানাভাবে সাহায্যই করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় বলা হয়, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার শিক্ষাসহায়ক। ইউনিভার্সিটি অব মিনেসোটার প্রযুক্তি শিক্ষাবিষয়ক গবেষক ক্রিস্টিন গ্রিনহাউ জানান, বর্তমান সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহারের মাধ্যমে একুশ শতকের দক্ষতা অনুশীলন সম্ভব হচ্ছে।গবেষণায় বলা হয়, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো শিক্ষামূলক নানা বিষয় জানতে সাহায্য করে। শিক্ষার ক্ষেত্রে যেসব কাজের প্রয়োজন হয়, তা শেখা যায়। শিক্ষার্থীরা অনলাইন ডিজাইন ও লেআউট বা নকশা করতে পারে পাশাপাশি সৃজনশীল সাহিত্য, চলচ্চিত্রবিনিময় করতে শেখে। তবে গবেষণায় আরও বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে ছোট একটি অংশই এ কাজটি করে থাকে। আর তাই, এ বিষয়গুলো শিক্ষার্থীদের জানানো উচিত বলে মনে করেন গ্রিনহাউ। তিনি বলেন, এতে অনলাইনে শিক্ষার্থীরা কী শিখবে, কোন কোন ওয়েবসাইটে যাবে, এসব বিষয় জানানো যেতে পারে। এর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো শিক্ষাটুলস হিসেবে কাজ করতে পারে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম