সামাজিক যোগাযোগে লগ্নি করছেন দুই উইঙ্কেলভস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকারবার্গের বিরুদ্ধে মামলাকারী টেইলর উইঙ্কেলভস ও ক্যামেরন উইঙ্কেলভস দুই ভাই ‘সামজিরো’ নামে একটি সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন। মেধাস্বত্ব চুরির অভিযোগে ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করেছিলেন যমজ এ দুই ভাই। ১৬ সেপ্টেম্বর এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।সামজিরো নামের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট তৈরিতে টেইলর উইঙ্কেলভস ও ক্যামেরন উইঙ্কেলভস মিলে ১০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছেন।২০০৮ সালে নরেন্দ্র ও আলাপ নামের দুই হার্ভার্ড পড়ুয়া পেশাদারদের জন্য উপযোগী সামজিরো নামের সামাজিক যোগাযোগের এ ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছিলেন। উল্লেখ্য, ফেসবুকের বিরুদ্ধে মামলার সময় নরেন্দ্র এ দুই ভাইয়ের পক্ষে ছিলেন।বর্তমানে ‘সামজিরো’ নামের এ সাইটটিতে সাড়ে সাত হাজার ব্যবহারকারী রয়েছেন|মার্ক জাকারবার্গ তাদের আইডিয়া চুরি করে ফেসবুক তৈরি করেছেন এ অভিযোগে মামলা করেছিলেন টেইলর এবং ক্যামেরন উইঙ্কেলভস। জাকারবার্গ তাঁদের দাবি অস্বীকার করলেও ২০০৮ সালে ৬৫ মিলিয়ন ডলারের সমঝোতা করেছিলেন এ দুই ভাইয়ের সঙ্গে। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের আদালত মার্ক জাকারবার্গের পক্ষে রায় দেন আদালত।২০১০ সালে নির্মিত হলিউডের ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ নামের একটি চলচ্চিত্রে ফেসবুক ও এই দুই ভাইয়ের মধ্যকার এ দ্বন্দ্ব চিত্রায়িত করা হয়েছে।