সামাজিক যোগাযোগের নতুন সাইট ডায়াসপোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের নতুন একটি ওয়েবসাইট চালু হচ্ছে। ‘ডায়াসপোরা’ নামের এ সাইটে পাওয়া যাবে ফেসবুকের মতোই নানা ধরনের সুবিধা। জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের বাজারে আনছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাইটটি চালু হবে। মুক্ত সোর্স প্রকল্প ব্যবহার করে তৈরি এ সাইটে শুরু থেকে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ডায়াসপোরা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের চার তরুণ সাইটটি তৈরিতে মুক্ত সোর্স-ভিত্তিক একটি ফান্ড তৈরির মাধ্যমে মূলধন জোগাড় করেছেন। জানা গেছে, এ ফান্ডে বড় অঙ্কের অর্থ দিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে আর তাদের সম্পদের আর্থিক মূল্য প্রায় তিন হাজার ৩০০ কোটি ডলার। এর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন সাইট ডায়াসপোরা। তবে সাইটটি চালু হওয়ার পরেই বোঝা যাবে মূল প্রতিদ্বন্দ্বিতা—এমনই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী