সামাজিক যোগাযোগের বোঝা ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমছে
তরুণদের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা কমছে

ফেসবুককে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বলার পরিবর্তে তরুণেরা এখন একে বলছেন, ‘সামাজিক বোঝা।’ গত এক বছরে তরুণদের মাঝে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জনপ্রিয়তা কমেছে।
ফেসবুকের পরিবর্তে তরুণেরা এখন টুইটার, ভাইন, ইনস্টাগ্রামের মতো নতুন প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ছেন। যুক্তরাষ্ট্রের পাইপার জাফরি নামের একটি প্রতিষ্ঠান আট হাজার ৬৫০ তরুণের মধ্যে জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে।
হাফিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, ফেসবুকের আকার, প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা নষ্টের ঝুঁকি প্রভৃতি কারণে তরুণদের কাছে ফেসবুক তার গুরুত্ব হারিয়ে ফেলছে।
তবে এখনো ২৩ শতাংশ মার্কিন তরুণ মনে করেন, ফেসবুক তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। তবে ২০১২ সালে ৪২ শতাংশ তরুণ ফেসবুককে তাঁদের প্রিয় ওয়েবসাইট হিসেবে উল্লেখ করেছিলেন।