
সংগীতশিল্পী সামিনা চৌধুরী। তাঁর মেয়ে ফাবাহিশর জাহান খান। মাস্টারমাইন্ড স্কুল থেকে ও-লেভেল পরীক্ষা দেবে। আজ জানা যাক এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কার গান ভালো লাগে?
সামিনা চৌধুরী: আমার প্রিয় শিল্পী হলেন আশা ভোঁশলে ও লতা মুঙ্গেশকর।
মেয়ে: আম্মু ও খালার (ফাহমিদা নবী) গান অনেক পছন্দ।
২. চা-কফি, কোনটা বেশি পছন্দ?
সামিনা চৌধুরী: চা বেশি ভালো লাগে।
মেয়ে: কফি বেশি পছন্দের।
৩. কোন ধরনের পোশাক ভালো লাগে?
সামিনা চৌধুরী: পাশ্চাত্য ঢঙের রুচিশীল যেকোনো পোশাকই পছন্দ করি। আর শাড়ির মধ্যে জর্জেট ও অ্যান্ডি ভালো লাগে।
মেয়ে: সালোয়ার-কামিজ আমার প্রিয় পোশাক।
৪. অবসরে যা ভালো লাগে...
সামিনা চৌধুরী: অবসর খুব একটা পাওয়া হয় না। তবে যেটুকু পাই সে সময়টাতে ঘর গোছানোর কাজটা করি। এ ছাড়া বই পড়ি আর গান শুনি।
মেয়ে: বই পড়তে ভালো লাগে। গান শুনি।
৫. টেলিভিশনে যা দেখা হয়...
সামিনা চৌধুরী: ডিসকভারি চ্যানেল বেশি দেখি। এ ছাড়া ক্রাইম পেট্রল অনুষ্ঠানটি আমার দারুণ লাগে।
মেয়ে: রিয়েলিটি শো ও রান্নার যেকোনো অনুষ্ঠান বেশ আগ্রহ নিয়ে দেখি। রান্নার অনুষ্ঠান দেখে দেখে রান্না করতেও ভালো লাগে।
৬. কোথায় ঘুরতে বেশি পছন্দ?
সামিনা চৌধুরী: গানের কারণে পৃথিবীর অনেক দেশে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র।
মেয়ে: যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও সানফ্রান্সিসকো ঘুরে অনেক বেশি ভালো লেগেছে। এ ছাড়া ঘুরে বেড়ানো ও কেনাকাটার জন্য মালয়েশিয়া পছন্দ করি।
সাক্ষাৎকার: মনজুর কাদের