সারফেসের প্রতিদ্বন্দ্বী ট্যাব তৈরি করছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল একটি ট্যাব তৈরি করছে যা দেখতে ক্রোমবুক পিক্সেল ল্যাপটপের মতো হবে।
গুগল একটি ট্যাব তৈরি করছে যা দেখতে ক্রোমবুক পিক্সেল ল্যাপটপের মতো হবে।

মাইক্রোসফটের তৈরি সারফেস ব্র্যান্ডের ট্যাবকে বাজারে টেক্কা দিতে বিশেষ ট্যাব তৈরি করছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নতুন এই ট্যাব দেখতে ও ব্যবহারের দিক থেকে ক্রোমবুক পিক্সেলের মতো হবে। 

বর্তমানে গুগলের ক্রোমবুক পিক্সেল ডিভাইসের মধ্যে রয়েছে গুগলের তৈরি ল্যাপটপ যা ক্রোম ওএস অপারেটিং সিস্টেমে চলে​। নতুন ট্যাব হবে এই ক্রোমবুকের ট্যাব সংস্করণ। তবে এতে ক্রোম ওএসের পরিবর্তে অ্যান্ড্রয়েড মার্সম্যালো সংস্করণ থাকবে।
গুগলের অভ্যন্তরীণ সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ দাবি করেছে, গুগ​ল এই ট্যাবের নাম দিতে পারে পিক্সেল সি। এ বছরের নভেম্বর মাস নাগাদ নতুন এই ট্যাব বাজারে আসতে পারে। তবে আজ ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ ট্যাবের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এ ট্যাবটি হবে ধাতব কাঠামোর। ১০ দশমিক ২ ইঞ্চি মাপের ট্যাবটিতে থাকবে এনভিডিয়ার ​কোয়াড কোর প্রসেসর, তিন জিবি র‍্যাম, ইউএসবি টাইপ-সি চার্জার সুবিধা।