সারা দেশে ই-কমার্স ছড়িয়ে দিতে ই-ক্যাবের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে ই-কমার্সকে জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ২০ থেকে ২২ নভেম্বর ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা চট্টগ্রামে একাধিক মতবিনিময় সভা করেন। এসব সভায় বাংলাদেশে ই-কমার্স খাতের সমস্যা এবং তা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেসব নিয়ে আলোচনা হয়।
২১ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ‘ই-কমার্সের ব্যাপারেও চট্টগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে। আমি চাই, ই-কমার্স শুধু ব্যবসায়ী ও তথ্যপ্রযুক্তির খাতে জড়িতদের জন্য লাভজনক না হয়ে সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনবে।’
সম্মেলনে ক্যাবের সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘ই-ক্যাব যাত্রা শুরু করেছে একটি স্বপ্ন নিয়ে এবং সে স্বপ্নটি হচ্ছে ই-কমার্সকে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা চাই শুধু বড় শহরে নয়, বাংলাদেশের ৬৪টি জেলায় ই-কমার্স ছড়িয়ে পড়ুক।’ সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ক্যাবের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মীর শাহেদ আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক ও পরিচালক রেজওয়ানুল হক বক্তৃতা করেন।
সফরকালে ক্যাব চট্টগ্রাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে।
২২ নভেম্বর ক্যাবের সঙ্গে মতবিনিময় হয় স্থানীয় ই-কমার্স ব্যবসায়ীদের। এতে ব্রেনো ডটকম, ই-বাজার বিডি, কম্পিউটার ডটকম, শুটকি বাজার, ইটএনজয়, কক্সবাজারশপ, সাত রং, সুজন ফটোগ্রাফি, টেকনোক্রাফট, কারিগর, স্মার্টফেইমওয়াক, ওমনিসলিউশন, টিডাল, মাইসিস ও ইজিবাই৬৯-এর প্রতিনিধিরা। দেশের ৬৪টি জেলায় ই-কমার্সকে ছড়িয়ে দিতে ৮ নভেম্বর থেকে ই-ক্যাব বিভিন্ন স্থানে সফর করছে। —বিজ্ঞপ্তি