সারা দেশে পাওয়া যাবে হেলিও এস ২
এডিসন গ্রুপ বাজারে এনেছে হেলিও এস ২ স্মার্টফোন, এখন থেকে সারা দেশে পাওয়া যাবে এটি। গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় এডিসন গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) জাহিদুল ইসলাম বলেন, হেলিও এস ২-এর নকশা, পারফরম্যান্স, ক্যামেরা—সবকিছু মিলিয়ে এটি একটি চমৎকার স্মার্টফোন। ব্যবহারকারীরা খুব সহজে এবং আনন্দ নিয়েই স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্টফোনটির বিস্তারিত তুলে ধরা হয়। ৮.১৫ মিলিমিটার পুরু স্মার্টফোনটিতে ৫.৫ ইঞ্চি পর্দা, পেছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ৩ গিগাবাইট র্যা ম, ৩,১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি এবং ৩২ গিগাবাইট মেমোরি আছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো। ফোরজি নেটওয়ার্কেও চলবে এটি। হেলিও এস ২-এর এক্সট্রিম পাওয়ার সেভিং মোড ব্যবহারে পাওয়া যাবে ৩০০ ঘণ্টার বেশি ব্যাটারি ব্যাকআপ। এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক রেজোয়ানুল হক, বিপণন পরিচালক আশরাফুল হক, এডিসন ইলেকট্রনিকসের হেড অব সেলস কাজী জহির উদ্দীনসহ অনেকে।