সারা দেশে ম্যাক্সিসের সেবা শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের উন্নত সেবা দিতে ম্যাক্সিস মোবাইল লিমিটেড সারা দেশে সার্ভিস সেন্টার ও কালেকশন পয়েন্ট চালু করেছে। ছয়টি প্রধান শহরে ছয়টি সার্ভিস সেন্টারের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, বগুড়া, সিলেট ও রংপুরের বিভিন্ন স্থানে চালু হয়েছে ৪৫টি কালেকশন পয়েন্ট। এসব কেন্দ্রে ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রাহকসেবা চলবে। —বিজ্ঞপ্তি