সারাইখানা
প্রজন্ম ডট কমের ফেসবুক ফ্যানপেজে (facebook.com/projonmodotcom) অনেকেই সারাইখানার জন্য প্রশ্ন পাঠিয়েছে। সেখান থেকে কয়েকটির উত্তর দেওয়া হচ্ছে।
সফটওয়্যার
প্রশ্ন: আমার পার্সোনাল কম্পিউটার শর্টকাট ভাইরাসে আক্রান্ত হয়েছে। আমি অ্যাভার্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এটি কিছুই করতে পারছে না। এখন এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় কী? জনি, ঢাকা।
উত্তর: নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। এরপর অন্য কোনো ড্রাইভ না খুলে (ওপেন) অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি ইনস্টল করে সব ড্রাইভ স্ক্যান করলে সমস্যার সমাধান হতে পারে।
প্রশ্ন: একটি কম্পিউটারে একাধিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকলে কম্পিউটারের জন্য তা কতটা ভালো? সালমান ফেরদৌস।
উত্তর: একাধিক অ্যান্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটার ধীরগতির হয়ে পড়ে। অন্য সফটওয়্যার ঠিকমতো কাজ করে না।
প্রশ্ন: আমার মাইক্রোএসডি কার্ডটা ফরম্যাট করতে পারছি না। মেমোরি কার্ডের মধ্যে থেকে কোনো ছবি, কোনা গানের ফাইল কিছুই মুছে ফেলা যাচ্ছে না। কী করব?
মইনুদ্দিন মানিক।
উত্তর: লো লেভেল ফরম্যাট টুলস সফটওয়্যারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন। নামানোর ঠিকানা: http://hddguru.com/software/HDD-LLF-Low-Level-Format-Tool