সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

√আমার সিক্স ডিগ্রি এফ ০৬ মোবাইল ফোনসেট রয়েছে। এটি অপেরা মিনি সমর্থন করবে কি না?

অপু বড়ুয়া বিডি
সমাধান: জাভা-সমর্থিত অপেরা মিনির ভার্সন সমর্থন করতে পারে।

√আমার নকিয়া ই-৫ সেটে ভিডিও দেখা যায় না। ইউটিউবে ঢুকতে চাইলে unable to connect বার্তা আসে। কী করব?

নিসাদউদ্দিন
সমাধান: ইন্টারনেট সংযোগ ধীরগতির হলে এমন হতে পারে, আপনি অপেরা ব্রাউজার ব্যবহার করে দেখতে পারেন।

√আমার ফোনের মেমোরি বাড়ানো দরকার কী করব? আমার সেট সিম্ফনি এফটি ৩৭।

মমিনুর রাহামান
সমাধান: ফোনের ইন্টারনাল মেমোরি বাড়ানো সম্ভব নয়। এক্সটারনাল মেমোরির জন্য মেমোরি কার্ড ব্যবহার করতে পারেন।
√এইচটিসি ওয়াইল্ডফয়ার এস ফোনে রুট করবে কীভাবে?
পাভেল আহমেদ
সমাধান: ইউটিউবে এ-সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, এ ছাড়া এক্সডিএ ডেভেলপার্স সাইটে হ্যান্ডসেট রুট করার নিয়মাবলি বর্ণনা করা আছে।
√ব্যাটারির চার্জ ২৫ শতাংশের নিচে নেমে গেলে আমার ফোনটি অস্বাভাবিক গরম হয়ে যায়। চার্জও অত্যন্ত দ্রুত নিঃশেষ হয়ে যায়। আমি স্যামসাং গ্যালাক্সি এসফোর মিনি ব্যবহার করি।
সৌরভ মহিউদ্দিন
সমাধান: দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারিতে সমস্যা দেখা দিতে পারে। ফোনটি একবার ফ্ল্যাশ করে দেখুন, কাজ না হলে ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারেন।
এবারের প্রশ্নগুলো প্রজন্ম ডটকমের ফেসবুক পাতা থেকে নেয়া।
পরামর্শ দিয়েছেন—
মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস, ঢাকা।
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা: সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ ProjonmoDotCom