সারাইখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • দুই বছর ধরে আমি ফুজিৎসুর ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করছি। বেশ কিছুদিন ধরে ল্যাপটপের ব্যাটারি শতভাগ চার্জ হওয়ার পর ৯৫ শতাংশে নেমে যায়। কী করব?      তাপস এস তপু
  • সমাধান: প্রথমত, আপনার ল্যাপটপের ব্যাটারিটি Disconnect করুন, তারপর আবার connect করুন। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ করুন। এতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে ভালো কম্পিউটার সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।
  • পকেট রাউটার কীভাবে ব্যবহার করব?নাম প্রকাশে অনিচ্ছুক
  • সমাধান: পকেট রাউটার ব্যবহারের জন্য সিম/রিমের প্রয়োজন। পকেট রাউটার ব্যবহার করার ক্ষেত্রে এর সঙ্গে দেওয়া ডিভাইসের নাম ও পাসওয়ার্ড ব্যবহার করুন। এ ছাড়া রাউটারের সঙ্গে দেওয়া IP Address ব্যবহার করে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে রাউটারের সঙ্গে সংযুক্ত করে সেটিংয়ের পরিবর্তন করতে পারবেন।
  • ডেস্কটপ কম্পিউটারের হেডসেটের দাম কত টাকা? হাসানুল হাসিব আল গালিব
  • সমাধান: ডেস্কটপ কম্পিউটারের হেডসেটের দাম ৭০০–৮০০ টাকা থেকে শুরু।

—পরামর্শ দিয়েছেন
আশ্রাফুল আলম, সার্ভিস কো-অর্ডিনেটর, কম্পিউটার সোর্স লিমিটেড
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: [email protected] ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom